শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮


অক্টোবর ২, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় ৭৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ ‎শুক্রবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।

‎এতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

‎এছাড়া, অভিযানকালে ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});