মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাণীশংকৈলে টেকসই উৎপাদনশীল বৃদ্ধি ও নিরাপদ খাদ্য কৃষি বিষয়ক সম্মেলন

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে টেকসই উৎপাদনশীল বৃদ্ধি ও নিরাপদ খাদ্য কৃষি বিষয়ক সম্মেলন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শান্তা কমিউনিটি সেন্টারে ৩০জুন মঙ্গলবার লুমিনাস গ্রুপের আয়োজনে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে পঞ্চগড়-ঠাকুরগাঁও ডিপোর স্বত্বাধিকারী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষিকে লাভজনক ও পরিবেশবান্ধব করতে টেকসই কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের কৃষি উপকরণ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ ক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর সারোয়ার হোসেন, ডিরেক্টর আর. এম. রাসেল, ডিরেক্টর রুহুল আমিন, কৃষিবিদ মোমিনুল ইসলাম মুনেম এবং পৌর সাবেক মেয়র মোকলেসুর রহমান। 

সম্মেলনে ডেপুটি ডিরেক্টর সোহল রানা জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার ৭৭জন কৃষক-কৃষাণীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং কৃষকদের সঙ্গে মতবিনিময়, আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা এবং টেকসই কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।  

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});