মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ০)

সেলাই মেশিন বিতরণ

X

সেলাই মেশিন বিতরণ

রাণীশংকৈলে উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার  গোলাম রব্বানী সরদার (ইউএনও) এর  সভাপতিত্বে মঙ্গলবার  দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা,সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও উপকারভোগীরা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ১২৬ জন দুঃস্থ ও অসচ্ছল নারীর মাঝে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দুঃস্থ ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।  

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});