মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রামগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ০)

বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

X

বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাও  গ্রামে সোমবার (২৯জুন) বিকেলে বিদ্যুতের ছিড়া তাঁের জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম (৩৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আমেনা বেগম চাঙ্গিরগাও গ্রামের ফকির বাড়ির দিনমজুর মমিন উল্যাহর স্ত্রী। রামগঞ্জ পল্লী বিদ্যূৎ অফিস এবং পশ্চিম চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দায়িত্বহীন এবং অবহেলার কারনেই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা দাবী করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,পশ্চিম চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুতের মিটারে আগুন লেগে বিদ্যুতের তাঁরটি পিলারের সাথে ঝুলে রয়েছে ২৫দিন যাবত। গ্রামবাসী চাঙ্গিরগাও পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র এবং রামগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসে একাধিকবার অভিযোগ করেও সুরাহা হয়নি। 

সোমবার বিকেলে বিদ্যালয় পাশে ফকির বাড়ির দিনমজুর মমিন উল্যাহর স্ত্রী আমেনা বেগম গরুর খাবার আনতে পাশের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছিড়া তাঁর হাত দিয়ে সরিয়ে ফেলার চেষ্টা করে। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ২৫দিন ধরে বৈদ্যুতিক ছিড়া তাঁরটি রাস্তায় পড়ে থাকলেও তা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ছিল না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন মেরামতের দাবি জানিয়েছেন। সৃষ্ট ঘটনা জানতে বার বার চেষ্টা করেও চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রানী দেকে পাওয়া যায়নি। 

উপজেলা পল্লী বিদ্যাতের ডিজিএম মুহাম্মদ শাহীন রেজা ফরাজী বলেন, স্কুলের মিটারে আগুন লেগে বিদ্যুতের তাঁর পিলারে ঝুলে থাকার ২৫দিনেও কেউ আমাদেও জানানি। মিটার থেকে তাঁর পুড়ে গেলেও পিলারে সংযোগ ছিলো। পিলারের তাঁওে বিদ্যুৎ থাকায় গৃহবধু ওই তাঁর ধরার সাথে সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। এদিকে ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});