বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রেকর্ড ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবেই নকআউট পর্বে পা রেখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিশ্বমঞ্চে এক অনন্য ও অবিশ্বাস্য ধারাবাহিকতার রেকর্ড ধরে রাখল সেলেসাওরা। এ নিয়ে টানা ১৪টি বিশ্বকাপে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখলব্রাজিল।

দীর্ঘ ৪৮ বছর আগে, অর্থাৎ ১৯৭৮ সালের বিশ্বকাপে সর্বশেষবার গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয়েছিল ব্রাজিল। সেবার অস্ট্রিয়ার পেছনে থেকে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গিয়েছিল তারা।

এরপর ১৯৮২ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ সালের এই আসর পর্যন্ত প্রতিবারই গ্রুপ পর্বের শীর্ষস্থানটি নিজেদের করে রেখেছে সেলেসাওরা।

একই সাথে এই গ্রুপ পর্ব পার করার মাধ্যমে আরেকটি দুর্দান্ত মাইলফলক স্পর্শ করল কার্লো অ্যানচেলত্তির দল। ১৯৭০ বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত টানা ১৭ বার বিশ্বকাপের নকআউট পর্বে খেলার গৌরব অর্জন করল তারা। বিশ্বমঞ্চে ব্রাজিলের মতো এমন ধারাবাহিক রেকর্ড আর কোনো দেশের নেই।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});