পারভেজ হোসেন ইমনকে নিয়ে শুরুটা ভালোই করেন তিনি। প্রথম ওভারেই দুই ছক্কা হাকিয়ে স্কোরবোর্ডে ১৪ রান তুলে নেন। সাইফের পাশাপাশি এরপর ইমনের ব্যাট থেকেও আসে জোড়া বাউন্ডারি।
এক পর্যায়ে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৫ রান। তবে এরপরেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১০০ রান তুলতেই হারায় ৬ উইকেট। শেষ দিকে ইফতেখার ইফতি খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ ‘এ’৷ ১৪৫ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে ইমনের ব্যাট থেকে। এছাড়া ইফতি ৩১ এবং অধিনায়ক সাইফ হাসান খেলেন ২৮ রানের ইনিংস।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারায়। তবে এরপর ৩৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাভান রত্নায়েকের দল। দলীয় ৬১ রানে লঙ্কানদের দ্বিতীয় উইকেটের পতন ঘটলেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে নিয়ে যান অধিনায়ক পাভান। শেষ পর্যন্ত ৭ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে লঙ্কানরা।
সূত্র: Daily Bangladesh · খেলাধুলা





