রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল মেডিকেলে তুলকালাম

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা চেয়ে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এরপূর্বে শনিবার (২৩ মে) দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে রোগীর মৃত্যুর কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পরে।

ইন্টার্ন চিকিৎসকেরা জানিয়েছেন, রাতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন একজন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এতে রোগীর স্বজনরা, চিকিৎসকদের ওপর চড়াও হন। তাদের হামলায় তিনজন চিকিৎসক আহত হন। লাঞ্ছিত হন আরও বেশ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে তারা কর্মস্থলে নিরাপত্তা চেয়ে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঘটনা তদন্তে গঠণ করা হয়েছে কমিটি। তবে, কর্মবিরতিতে চিকিৎসা সেবায় তেমন একটা প্রভাব পরেনি।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কর্মবিরতিতে সেবা কার্যক্রম ব্যহত হচ্ছেনা। চিকিৎসক ও মিড লেভেল চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন