শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লক্ষ্মীপুরে ‘জিনিয়াস হান্টিং সিজন-৩’-এ ৩৯ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ‘জিনিয়াস হান্টিং সিজন-৩’-এ ৩৯ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরে ‘জিনিয়াস হান্টিং সিজন-৩’ প্রোগ্রামের আওতায় ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বিং এডুকেটেড।

শনিবার (১ আগস্ট) সকালে দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

বিং এডুকেটেডের কো-অর্ডিনেটর হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এনাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রিয়াজ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী বাহার পাটোয়ারী এবং ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন।

এসময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিং এডুকেটেডের শিক্ষা-উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল গ্রেডে ১৪ জন এবং জেনারেল গ্রেডে ২৫ জনসহ মোট ৩৯ জন শিক্ষার্থীকে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});