মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর: রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে-কোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

সোমবার (২৩ জুন) লক্ষ্মীপুর জেলা শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে যুবদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে রাজপথে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা বা নাশকতার চেষ্টা দেশের সচেতন জনগণ আর মেনে নেবে না।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্টদের যে-কোনো অপতৎপরতা রুখে দিতে এবং রাজপথ নিরাপদ রাখতে যুবদল সবসময় ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।

এর আগে, মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে জেলা যুবদলের সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন ও সোহরাব হোসেন বুলু অংশ নেন।

এ ছাড়াও, লক্ষ্মীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বেলাল কাজী, সদর (পশ্চিম) উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন