মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ‘ভিটামিন এ ক্যাপসুল’ পাচ্ছে ৩ লাখ ২০ হাজার শিশু

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলায় এবার প্রায় ৩ লাখ ২০ হাজার শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রোববার (২৮ জুন) সারাদেশে একযোগে এই ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন।

ব্রিফিংয়ে সিভিল সার্জন জানান, জেলায় এবার মোট ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সি ৩৮ হাজার ৯৭৬ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সি ২ লাখ ৮০ হাজার ৭৮৩ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

লক্ষ্মীপুর জেলার উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে সবচেয়ে বেশি শিশু রয়েছে সদর উপজেলায়, যেখানে ১ লাখ ১৫ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া রায়পুরে ৫১ হাজার ৩৫৫ জন, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০ জন, রামগতিতে ৪৯ হাজার ৭৫০ জন, কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ জন এবং লক্ষ্মীপুর পৌর এলাকায় ১৭ হাজার ৩৪৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, ‘আগামী ২৮ জুন লক্ষ্মীপুর জেলার ১ হাজার ৪৮০টি কেন্দ্রে একযোগে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীসহ মোট ৩ হাজার ৫৬৮ জন কর্মী মাঠে নিয়োজিত থাকবেন। এ ছাড়া কার্যক্রম সঠিকভাবে তদারকির জন্য ১৯৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।’

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমেনা বেগম, ডা. ফাতেমা আক্তার এবং জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন