রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লালমনিরহাটে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের পর বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক স্বামীপরিত্যক্তা নারীকে ধর্ষণের পর বালিশচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে ওই নারীর নিজ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে। দীর্ঘদিন ঢাকায় থাকার পর সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে এসে ভাইয়ের জমিতে বসবাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্বপ্না বেগম ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে একপর্যায়ে স্বজনরা ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে বিছানায় স্বপ্না বেগমের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এ সময় তাঁর নাক দিয়ে রক্ত সদৃশ তরল ঝরছিল এবং ঘরের খাটটিও ভাঙা অবস্থায় ছিল। স্বজন ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের পর বালিশচাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, “সকালে ঘুম থেকে ওঠার পর নিহত স্বপ্না বেগমের ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা ঘরে প্রবেশ করি এবং গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্না বেগম পড়ে আছেন। পরে আমি চিৎকার করলে আমার দেবর ও আশপাশের কয়েকজন লোক ছুটে আসে। এ সময় আমরা দেখতে পাই তাঁর নাক দিয়ে রক্ত বাহির হচ্ছে। এ অবস্থা দেখে আমরা তাঁর শরীরে হাত না দিয়ে পুলিশকে খবর দেই। আমাদের ধারণা রাতে স্বপ্না বেগমকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।”

নিহতের স্বজনরা জানান, স্বপ্না বেগম একাকী ওই ঘরে থাকতেন। ঘরের ভেতরের ধস্তাধস্তির চিহ্ন এবং খাটের ভাঙা অংশ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, মৃত্যুর আগে তিনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না এবং নাক দিয়ে রক্ত সদৃশ তরল ঝরছিল। তিনি আরও বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে জানতে ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশ বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষা করতে হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});