মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লালমনিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ওপর স*ন্ত্রাসী হামলা, আটক ১


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায় (৮০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড়ুয়া এলাকায় নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মনকে (২৮) আটক করেছে পুলিশ।

বর্তমানে আহত প্রবীণ এই সাংবাদিক লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সাংবাদিকের ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে মঙ্গলবার বিকেলে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের সঙ্গে দীর্ঘদিন ধরে সাংবাদিক গোকুল রায়ের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে যিতিন্দ্রনাথ ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বাড়িতে একা পেয়ে অনিমেশ বর্মন ও তাঁর লোকজন এই হামলা চালায়। এ সময় বৃদ্ধ সাংবাদিককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁর গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দা শাহজাহান মন্ডল জামান বলেন, হঠাৎ অভিযুক্তরা দলবদ্ধ হয়ে এসে হামলা চালিয়েছে। বৃদ্ধ সাংবাদিককে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়েছে। আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

হাসপাতালের বিছানায় শুয়ে আহত গোকুল রায় জানান, আমাদের গ্রামের বাড়ি সদর উপজেলার বড়ুয়া এলাকায় আমার মায়ের নামে থাকা ৪৫ শতাংশ জমি জবরদখল করে ভোগদখল করে আসছে একটি পক্ষ। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরে বিনা উসকানিতে আমার ওপর হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম আহমেদ জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});