শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লোহাগড়ায় আঁশফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ’র মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

লোহাগড়ায় আঁশফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ’র মৃত্যু

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় আঁশফল (কাঠ লিচু) গাছ থেকে পড়ে গিয়ে সৈয়দ কালা আলী (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় তিনি মারা যান। এর আগে এদিন সকালে শামুকখোলা গ্রামের নিজ বাড়িতে তিনি গাছ থেকে পড়ে গিয়ে আহত হন।

সৈয়দ কালা আলী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ ইয়াদ আলীর ছেলে।

স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের বাসিন্দা কালা আলী নামে ওই বৃদ্ধ নিজ বাড়িতে থাকা আঁশফল গাছে ওঠেন। পাখিতে খাওয়া থেকে আঁশফল সুরক্ষিত রাখার জন্য তিনি নেট দিয়ে তা ঢেকে দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানবশত: তিনি আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সৈয়দ নবাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তি পরিচয়ে আমার চাচা হন। তিনি শুক্রবার সকালে আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});