নড়াইলের লোহাগড়ায় অগ্নিকাণ্ডে রাজু মোল্যা নামে এক দিনমজুরের বসতঘর পুড়ে গেছে। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ১১ নম্বর ইতনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ রাজু মোল্যার বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেন। তবে তারা পৌঁছানোর আগেই টিন ও কাঠ দিয়ে তৈরি ঘরটি আসবাবপত্রসহ পুড়ে যায়।
ভুক্তভোগী রাজু মোল্যা বলেন, আগুনে তার নগদ টাকা, চাল-ডাল, আসবাবপত্র, ছেলেমেয়েদের পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। সব হারিয়ে এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকা ছাড়া উপায় নেই।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহাগুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর ও আসবাবপত্র পুড়ে যায়।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.