মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লোহাগড়ায় পৈতৃক সম্পতির দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

লোহাগড়ায় পৈতৃক সম্পতির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ০)

সংবাদ সম্মেলন

X

সংবাদ সম্মেলন

লোহাগড়ায় পৈতৃক সম্পত্তির দাবিতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া শহরের কলেজ পাড়ার মৃত চাঁদ খানের মেয়ে মোসা: সেলিনা খানম।

লিখিত অভিযোগে তিনি বলেন, লোহাগড়া উপজেলার লোহাগড়া মৌজায় ৬৯ নং দাগে ২৬ শতাংশ জমির মধ্যে ৮.৬৮ শতাংশ জমি আমার নামে রেকর্ডভুক্ত হয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমার নিকট রয়েছে। আমার চিকিৎসার প্রয়োজনে চলতি বছরের ২৩ মে উল্লেখিত জমি গ্রহিতা লিয়াকত হোসেন লিপুসহ ৩ জনের কাছে  আমি বায়না রেজিস্ট্রি মূলে বিক্রি করা হয়। এরপর জমির গ্রহিতারা জমির দখলস্বত্ব বুঝে নিতে গেলে আমার দুই ভাই যথাক্রমে জাহিদুর রহমান খান ও ওহিদুজ্জামান খানসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দখলস্বত্ব বুঝিয়ে দেয়। পরবর্তীতে আমার ভাই জাহিদুর রহমান খান বেআইনিভাবে আমাকে এবং জমির গ্রহিতাদের নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

তিনি সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলেন, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে গ্রহিতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক একটি কথিত অভিযোগ দায়ের করেছেন। আমি এহেন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আমার সম্পত্তি দখলস্বত্ব বুঝে দেয়ার জন্য প্রশাসনের আশু সহযোগিতা কামনা করছি। 

সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জমির গ্রহীতা লিয়াকত হোসেন লিপু, সোহেল মিনা, ভুক্তভোগীর জামাতা জুবায়ের হোসেনসহ প্রমূখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});