রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লোহিত সাগরে টোল নিবে না হুথি

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের দাবিটি অস্বীকার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে।

শনিবার (১ আগস্ট) প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলে তদারককারী হুথি নিয়ন্ত্রিত সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের (এইচওসিসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, তাদের ট্রানজিট সেবাটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং বিনামূল্যে প্রদান করা হচ্ছে। জলপথটি দিয়ে যাতায়াতে কেউ টাকা দাবি করলে, তারা ইয়েমেন সরকার বা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না বলে সতর্ক করা হয় বিবৃতিতে। এসময় অননুমোদিত কোনো ব্যক্তি বা সংস্থাকে টাকা বা কোনো তথ্য শেয়ার না করতে শিপিং কোম্পানিগুলোকে অনুরোধও জানিয়েছে সংস্থাটি।

এর আগে ২৯ জুলাই বার্তা সংস্থা রয়টার্স আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়, বাব-এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের কথা ভাবছে ইরান-পন্থি হুথিরা। এর ঠিক এক সপ্তাহ আগেই হুথিরা সৌদি আরবের ওপর নৌ-অবরোধ ঘোষণা করেছিল।

এসময় রয়টার্সের সূত্রগুলো জানায়, জুলাই মাসের শুরুতে তেহরান সফরে হুথি প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়েই আলোচনা করে। টোল আদায়ের জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনেও ইরানের উপদেষ্টারা হুথিদের সহায়তা করছেন বলে খবরে উঠে আসে।

এছাড়া, হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব তাদের তেল ও পণ্য রপ্তানির বিকল্প রুট হিসেবে বাব-এল-মান্দেবের ব্যবহার করে আসছে। ফলে প্রণালিটিতে কোনো শুল্ক আরোপ হলে সবচেয়ে বড় ধাক্কা রিয়াদই খাবে বলে বিশ্লেষকরা মনে করেন। তাই হুথিদের এমন হুমকির মুখে লোহিত সাগর, বাব-এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে ১৪টি দেশের সমন্বয়ে একটি নতুন নৌ-জোট গঠন করেছে সৌদি আরব।

প্রণালিটি এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নৌপথ। এই প্রণালিতে কোনো ধরনের টোল আরোপের পদক্ষেপটি মূলত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কর আদায়ের ইরানি প্রচেষ্টারই প্রতিফলন বলে ধারণা করা হয়েছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});