শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শরীয়তপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের সখিপুর থানায় বজ্রাঘাতে ফয়সাল আহমেদ বেপারী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল বেপারী ওই গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর বাড়ির পাশের ফসলের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান ফয়সাল বেপারী। প্রথম দফায় কিছু ঘাস বাড়িতে রেখে পুনরায় মাঠে গেলে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি।

ঠিক তখনই কাছাকাছি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন আরেক কৃষক। তিনি দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চেয়ারম্যান বাজারের ‘ডক্টরস পয়েন্ট’ নামের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফয়সাল বেপারীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে দিশাহারা হয়ে পড়েছে পরিবারটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, বজ্রাঘাতে কৃষক ফয়সালের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});