শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শাহজাদপুরে মরা খালে ফিরেছে প্রাণ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

শাহজাদপুরে মরা খালে ফিরেছে প্রাণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ০)

মরা খালে ফিরেছে প্রাণ

X

মরা খালে ফিরেছে প্রাণ

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি এবং মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এম.পি এর সার্বিক দিক নির্দেশনায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সার্বিক তত্ত্বাবধানে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক বাস্তবায়িত গাড়াদহ ইউনিয়নের মশিপুর বাজার সংলগ্ন ছোট ব্রীজ হতে লালপুর পর্যন্ত খাল পুণঃখনন করা হয়েছে। 

খাল পুনঃখনন কাজ করতে গিয়ে সরকারের কিছু খাস জমি উদ্ধার হয়েছে। অবৈধভাবে দখল করে থাকা ১০টি বাড়ি এবং একটি দোতলা মার্কেট  উচ্ছেদ করা হয়েছে। 

খননকৃত খাল করতোয়া নদীর সাথে সংযুক্ত হওয়ায় খালে প্রাণের স্রোত ফিরে পেয়েছে। সুষ্ঠুভাবে শতভাগ কাজ সম্পন্ন করেও ২০ লাখ ৫৭ হাজার ৯৪ টাকার সরকারি কোষাগারে জমা দিয়ে নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। খাল পুনঃখননের নন ওয়েজ অংশের টাকা থেকে ৬ ফুট ডায়ার ১৬ টি আর.সি.সি রিং পাইপ ২টি স্থানে বসানো হয়েছে এবং ৭১৪ টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে। 

সরিষাকোল গ্রামের বাসিন্দা মোঃ রবিউল ইসলাম (৩০) খাল খনন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

মাকড়কোলা গ্রামের বাসিন্দা আজিম (১৮) বলেন, আমার জীবনে এই খালে প্রথমবারের মতো বর্ষার পানি দেখলাম এর আগে খালটি সম্পূর্ণ বন্ধ ছিল, সরকারের প্রধানের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। মশিপুর গ্রামের আব্দুল করিম (৩৫) জানান, ২০বছর আগে এইখালে বর্ষার পানি আসতো, তখন নৌকা যাতায়াত করত। কিন্তু দীর্ঘ ১৬-১৭ যাবৎ খালটি কিছু কিছু অংশ বিভিন্ন জনের দখলে থাকায়, এবং খাল খনন না হওয়ার কারণে বর্ষার পানি আসতো না। 

বর্তমানে খাল পুনঃখনন হওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকার প্রধান কে ধন্যবাদ জানান। খাল পুনঃ খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকাকে দৃষ্টিনন্দন করায় শাহজাদপুর বাসীর মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});