বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শাহজাদপুরে যমুনা নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়ায় যমুনা নদী থেকে তামিম হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। তামিম হোসেন ভাটপাড়া গ্রামের লস্কোর আলী মোল্লার ছেলে।

জানা যায়, গত বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তামিম। নিখোঁজের পর শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও তামিমের সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করলে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর ফায়ার স্টেশনের ফায়ার লিডার আমিনুল ইসলাম জানান, তামিম হোসেন নামের এক স্কুল ছাত্র গত বুধবার যমুনা নদীতে গোসলে নেমে ডুবে যায়। পরে যমুনা নদীতে দুইদিন ধরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন