সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সতর্কতা ও মানবিক তৎপরতায় হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় কান্নারত ও অভিভাবকহীন অবস্থায় শিশুটিকে দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য মো. মিজানুর রহমান। পরে শিশুটির নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তাকে নিজের হেফাজতে নেন।

জানা যায়, শিশুটির নাম মো. আব্দুল্লাহ মাতব্বর। তার বয়স ৬ বছর। সে ইতালি প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ছেলে।

শিশুটিকে উদ্ধারের পর আনসার সদস্য মিজানুর রহমান বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন। একই সঙ্গে মাইকিং করে শিশুটির স্বজনদের সন্ধান করা হয়।

একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। এরপর শিশুটিকে ডিএসও অফিসে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে তার মামার কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি তাদের সদস্যরা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল উদ্ধার, জনসেবা এবং সাধারণ মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});