মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক দেড় কেজি স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ দল।

সোমবার (৩ আগস্ট) বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তিনি কুমিল্লার সদর উপজেলার দীঘল-গাঁও এলাকার বাসিন্দা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এর এক যাত্রীর অন্তর্বাসে বিশেষ কায়দায় রাখা পেস্ট ও পাউডার আকারে আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার করা পাউডার থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণের কাজ স্বর্ণকারের মাধ্যমে চলমান রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ১ হাজার ৫০০ গ্রাম বিবেচনা করলে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।

কর্তৃপক্ষ আরও জানায়, প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});