মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যা কোটি ছাড়িয়েছে: কেন্দ্রীয় সভাপতি

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম দাবি করেছেন, বর্তমানে সংগঠনটির সাবেক সদস্যদের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে বর্তমানে লাখ লাখ শিক্ষার্থী সরাসরি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ছাত্রশিবির সমাজে আদর্শবান, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ নাগরিক গড়ে তুলতে সক্ষম হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। 

২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে সরকার ও প্রশাসনের সমালোচনা করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সরকারের একটি বিশেষ সিন্ডিকেট মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। তার দাবি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) সরিয়ে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং সাতক্ষীরা জেলা জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর আমির জাহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের রহমানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন