রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শিল্প-সংস্কৃতি-ক্রীড়ার উৎসবে পঞ্চগড়, লাল দল চ্যাম্পিয়ন

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে মডার্ন পিথিয়ান গেমসের উদ্যোগে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার সাতমেড়া ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে লাল ও সবুজ দলের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যবাহী ক্রীড়া ও পারফর্মিং আর্টসের সমন্বয়ে জাতির ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মডার্ন পিথিয়ান গেমস বাংলাদেশ, পঞ্চগড় জেলার সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ মুরাদ (নয়ন)। বিশেষ অতিথি হিসেবে জেলা সাধারণ সম্পাদক সন্তোষ রায়, কোষাধ্যক্ষ মোঃ হাসিবুল ইসলাম, বোদা উপজেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (লিটন), আটোয়ারী উপজেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার বর্মণ, পঞ্চগড় সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সভাপতিত্ব করেন সদর উপজেলা সভাপতি মোঃ আবু বারেক (লিমন)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পিথিয়ান গেমস শুধু ক্রীড়া নয়, এটি শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহামিলন। অলিম্পিক যেমন দেহের, পিথিয়ান তেমন মন ও সংস্কৃতির উৎসব। ২০২৭ সালে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক পিথিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বাংলাদেশ সেখানে তার শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে উপস্থিত থাকবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});