সোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শিশুকে ধর্ষ*ণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন


অক্টোবর ৫, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা ঝাড়ু মিছিলও করেছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত ব্যক্তি হাবুল শিকদার (৫৭)। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বাড়িতে একা থাকা শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর হাবুল শিকদার আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।

শিশুটির স্বজনদের অভিযোগ, মামলা না করতে তাদের ওপর চাপ প্রয়োগ করে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় মধ্যেরচর সাহেবরামপুর গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন।

মিছিল শেষে বিক্ষুব্ধ কয়েকজন হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর চালান। একপর্যায়ে বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। ঘটনার সময় অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের কোনো সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটির বাবা জানান, এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});