সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শুধু সৌদি আরবের জাহাজ অবরোধ করবে হুথিরা


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের বিরুদ্ধে ‘অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি ঘোষণা করেছে হুথিরা। তবে লোহিত সাগর ও বাব এল-মানদেব প্রণালিতে সৌদি জাহাজ ব্যতীত মার্কিন জাহাজসহ আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে বলে গোষ্ঠীটি নিশ্চিত করেছে।

হুথিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত এক টেলিভিশন ভাষণে জানান, সৌদির সামরিক অভিযান ও অবরোধ অবসান, বিমানবন্দর ও সমুদ্রবন্দর পুনরায় চালু করা, জাতীয় সম্পদ পুনরুদ্ধার এবং ক্ষতিপূরণ আদায়ে ইয়েমেন কাজ চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, লোহিত সাগরীয় নৌপথে সৌদি জাহাজ ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের ওপর তাদের হুমকি নেই।

পৃথকভাবে অ্যাসোসিয়েশন প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি রোববার জানান, ট্রাম্প প্রশাসনকে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা না চালানোর বিষয়ে আশ্বস্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});