বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেখ পরিবারের সদস্য সেজে ২১ মিলিয়ন ডলার জালিয়াতি

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে মধ্যপ্রাচ্যের রাজপরিবারের সদস্য সেজে প্রায় ২ কোটি ১০ লাখ ডলারের প্রতারণার অভিযোগে দুই ভাইকে দীর্ঘ কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত দুই ভাই জুবায়ের আল জুবায়ের ও মুজ্জাম্মিল আল জুবায়েরকে যথাক্রমে ২৪ বছর ও ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

মামলার রায়ে মার্কিন জেলা বিচারক ডোনাল্ড নুজেন্ট বলেন, ‘তোমরা বিপুল অর্থ আত্মসাৎ করেছ, মানুষকে প্রতারিত করেছ এবং ইস্ট ক্লিভল্যান্ড শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছ।’

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিলাসবহুল জীবনযাপনের ভান তৈরি করতে রোলস-রয়েসে ঘোরাফেরা এবং ব্যক্তিগত বিমানে ভ্রমণের মতো কৌশল ব্যবহার করতেন।

এই প্রতারণা চক্রে সহায়তার অভিযোগে ইস্ট ক্লিভল্যান্ডের মেয়রের সাবেক প্রধান সহকারী মাইকেল স্মেডলিকেও ৮ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে তারা ভুয়া পরিচয় ও প্রভাবশালী সংযোগের গল্প তৈরি করে প্রতারণা চালাতেন। এর মধ্যে একজন নিজেকে সংযুক্ত আরব আমিরাতের এক রাজকুমারীর স্বামী বলে দাবি করতেন, আরেকজন নিজেকে হেজ ফান্ড ম্যানেজার হিসেবে পরিচয় দিতেন।

তাদের অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে, তারা এক চীনা বিনিয়োগকারীকে টার্গেট করেন। মিথ্যা পরিচয় ব্যবহার করে তাকে একটি শিল্প কমপ্লেক্সের মালিকানা এবং সেখানে ক্রিপ্টো ব্যবসা শুরু করতে সাহায্যের আশ্বাস দেন। ওই বিনিয়োগকারী সে ফাঁদে পড়ে ১ কোটি ৮০ লাখ ডলার খোয়ান। এছাড়া জুবায়েরের সাবেক আমিরাতি প্রেমিকার কাছ থেকেও ৭ লাখ ৩৭ হাজার ডলার আত্মসাৎ করেন তারা।

আদালত সূত্র আরও জানায়, দুই সপ্তাহব্যাপী বিচার শেষে ফেডারেল জুরির রায়ে তিনজনকেই ফেডারেল তহবিল প্রাপ্ত কর্মসূচিতে ঘুষ প্রদান, অর্থ হাতিয়ে নেওয়াসহ যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

এছাড়াও ভাইদেরকে একাধিকবার ওয়্যার ফ্রড, অর্থ পাচার এবং সরকারি তহবিল চুরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। সে সঙ্গে জুবায়েরকে ইচ্ছাকৃতভাবে ট্যাক্স রিটার্ন দাখিল না করার দায়ে পৃথকভাবে দোষী সাব্যস্ত করা হয়। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড দেন আদালত।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন