মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়ম, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত ২১ ডিসেম্বর মামলার আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সাবেক সরকারি কর্মকর্তা এবং কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুদকের আবেদনে বলা হয়, একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে সিএনএস লিমিটেডকে পাঁচ বছরের জন্য মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জের ভিত্তিতে মোট ৪৮৯ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা বিল গ্রহণ করে, যার ফলে সরকারের প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তের স্বার্থে এবং গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে দুদক আদালতকে জানায়।

গত বছরের ১২ অক্টোবর দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন।

অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে আগের দরপত্র বাতিল করে ইচ্ছাকৃতভাবে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে সিএনএস লিমিটেডকে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। একই সেতুর পূর্ববর্তী ও পরবর্তী চুক্তির ব্যয়ের সঙ্গে তুলনা করে দুদকের দাবি, এই প্রক্রিয়ায় সরকারের শত শত কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

দুদকের অনুসন্ধানে আরও বলা হয়েছে, সিএনএস লিমিটেডের পরিচালক, সড়ক ও জনপথ অধিদফতর, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কিছু সদস্যের যোগসাজশে এ অনিয়ম সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন