বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

শেরপুর সদর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার তদন্ত প্রাপ্ত পলাতক আসামি মো. হাফেজ উদ্দিন ওরফে হৃদয় (২২)-কে গ্রেপ্তার করেছে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত প্রাপ্ত তথ্যের আলোকে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কাচপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ রাত প্রায় ১১টা ৩৫ মিনিটে শেরপুর সদরের মির্জাপুর এলাকার মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী গোলাম মো. আরিফ (হীরা) দোকান বন্ধ করে নগদ ৫ লাখ টাকা, প্রায় ১ লাখ টাকার রিচার্জ কার্ড, সিম ও ৬টি মোবাইল ফোন নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে খোয়ারপাড়-কলেজ মোড় এলাকায় একদল দুর্বৃত্ত তার ব্যাগ ছিনিয়ে নিয়ে সিএনজিযোগে পালিয়ে যায়।

এ ঘটনায় গত ৩১ মার্চ শেরপুর সদর থানায় দণ্ডবিধির ৩৯২, ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});