মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেরপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির আয়োজনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি নারী ও শিশুদের জন্য নিরাপদ এবং সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এমনকি সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি তিনি বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর তাই এ সামাজিক ব্যাধি রোধে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সাইফুল ইসলাম কমল, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানসহ, সাংবাদিক আব্দুল মান্নান সোহেল, ব্র্যাকের শেরপুর জেলার সমন্বয়ক ফারহানা মিল্কী, ব্র্যাক শেরপুরের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বাল্যবিবাহ নিয়ে কাজ করা ব্র্যাক স্বপ্ন সারথির একদল কিশোরী, নারী প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});