সোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে প্রায় ৬ ফুট লম্বা বিষধর পদ্ম গোখরা উদ্ধার, পরে অবমুক্ত

ঢাকা ইনফো২৪
মে ২৫, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে একটি ফসলি জমি থেকে প্রায় ৬ ফুট লম্বা অত্যন্ত বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে পিটিয়ে মারার হাত থেকে রক্ষা করে নিরাপদ ও নির্জন এলাকায় অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’।

সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের খিকন্দা পূর্বপাড়া গ্রামে এই সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে খিকন্দা (সিকিন্দা) পূর্বপাড়া গ্রামের মৃত গিয়াস মন্ডলের ছেলে মজিবর রহমান মাছ ধরার জন্য নিজের ফসলি জমিতে একটি চায়না দুয়ারী জাল পেতে রাখেন। রাত আনুমানিক তিনটার দিকে তিনি জালে আটকানো মাছ সংগ্রহ করতে গেলে বিশাল আকৃতির এই পদ্ম গোখরা সাপটি দেখতে পান। পরে তিনি সাপসহ জালটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং সাপটিকে মেরে ফেলার প্রস্তুতি নেন। সাপটি দেখে প্রথমে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পরে জালের মালিক মজনু মিয়া সাপটিকে না মেরে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ জামাল কামালকে বিষয়টি জানান।

খবর পেয়ে শাহ জামাল কামাল তাৎক্ষণিকভাবে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’র সভাপতি সোহাগ রায় সাগরকে বিষয়টি অবহিত করেন। এরই প্রেক্ষিতে ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’এর উদ্ধারকর্মী মোহাম্মদ জেমস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি অত্যন্ত সতর্কতার সাথে অক্ষত অবস্থায় বিষধর সাপটি উদ্ধার করেন এবং পরে লোকালয় থেকে দূরে একটি নির্জন ও নিরাপদ জঙ্গল এলাকায় অবমুক্ত করেন। সাপটি উদ্ধারের সময় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন। পদ্ম গোখরা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। সাধারণত এরা মানুষকে ভয় দেখানোর জন্য কিংবা নিজের জীবন রক্ষার্থে ছোবল দিয়ে থাকে। অহেতুক এরা মানুষকে আক্রমণ করে না।

উদ্ধারকর্মী মোহাম্মদ জেমস বলেন, খবর পাওয়া মাত্রই আমরা সাপটি উদ্ধার করতে ছুটে আসি। এই সাপগুলো পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীর ভূমিকা অপরিসীম। আমরা সাপটি উদ্ধার করে সম্পূর্ণ নিরাপদ একটি জঙ্গলে ছেড়ে দিয়েছি, যেন সেটি প্রকৃতির বুকেই বেঁচে থাকতে পারে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});