বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শ্রাবন্তী নিজেকে শেষ করতে চেয়েছিলেন বারবার ডিভোর্সের জন্য


সেপ্টেম্বর ১০, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জনপ্রিয় অভিনেত্রী টালিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা কম নয়। বিশেষ করে তার তিন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাকে। এবার এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে জানালেন, সম্পর্কের বারবার পাওয়া আঘাত তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমনকি একাধিক বার নিজেকে শেষ করে দেওয়ার কথাও তার মনে হয়েছিল।

‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পড কাস্টে হাজির হয়ে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?’

খুব অল্প বয়সেই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের অভিমন্যু নামে এক পুত্র রয়েছে। বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গে থাকছেন তিনি।

প্রথম বিয়ের বিচ্ছেদের পর খুব দ্রুতই মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। ২০১৬ সালে বিয়েও করেন তারা। তবে এক বছরের মধ্যেই সেই দাম্পত্যেরও ইতি ঘটে।

এরপর ২০১৯ সালে অনেকটা গোপনেই ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। তবে বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের সম্পর্কে ফাটল তৈরি হয়। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর বিচ্ছেদ সম্পন্ন হয়।

এদিকে প্রেম-বিয়ে-বিচ্ছেদের বাইরেও বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়েছে। যদিও সেসব বিষয়ে প্রশ্ন করা হলে শ্রাবন্তী সবসময়ই বলেন, ‘বর্তমানে আমার মনোযোগ মূলত কাজেই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});