রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে  সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

শনিবার (২০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১ হাজার ৫ শত ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। 

বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ৫ শত জনের মাঝে প্রত্যেককে ৫ টি করে চারা, ৩০ কেজি করে জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়। এছাড়া ৮০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্মসচিব আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন