শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এ স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে এই প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। 

সোমবার (০৬ জুলাই)  সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শ্রীবরদী’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে। 

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ আবু সাঈদ। জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন দুলাল, মোছাঃ অরুনা বেগম, সমবায়ী মাহফুজুর রহমান সাজু প্রমূখ। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসিন আলী ও শশাঙ্ক শেখর ঘোষ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জান আরজু ও বিভিন্ন ইউনিয়নের সমবাবায়ীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ। 

আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও ঋণ বিতরণ করা হয়। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।