রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শ্রীমঙ্গলে মসজিদে নামাযরত মুসল্লিকে খুন

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাযের সময় মসজিদে ঢুকে কলম দিয়ে উপর্যুপরি আঘাত করে এক মুসল্লিকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের লইয়ারকুল জামে মসজিদে ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা হাফিজ উল্লা (৮০) এলাকায় টং দোকান দিয়ে ব্যবসা করতেন। একই এলাকার শওকত আলীর ছেলে জসিম মিয়া (৩২) প্রায়ই দোকানে গিয়ে বাকিতে জিনিসপত্র নেয়ার চেষ্টা করতো। এ নিয়ে উভয়ের মধ্যে গতকাল শনিবার কথাকাটাকাটি হয়।

রোববার ৫টার সময় ফজরের নামায আদায় করতে প্রতিদিনের মতো লইয়ারকুল জামে মসজিদে যান হাফিজ উল্লা। ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই আযান দেন। হাফিজ উল্লাসহ দুইজন নামাযে দাঁড়িয়ে এক রাকাত নামায শেষে দ্বিতীয় রাকাতের রুকুতে যান। এসময় জসিম মিয়া পেছন থেকে হাফিজ উল্লাকে বলপয়েন্ট কলম দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে মসজিদের ভিতরেই তিনি লুটিয়ে পড়েন। সাথে থাকা অন্য মুসল্লির হাল্লাচিৎকারে স্থানীয়রা সেখানে যান। পরে পুলিশ গিয়ে ঘাতক জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ঘাতক জসিমকে আটক করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});