সংসদে প্রবেশের সময় মাথা নোয়ানোর প্রথা বাতিল

সংসদে প্রবেশের সময় মাথা নোয়ানোর প্রথা বাতিল

ঢাকা: জাতীয় সংসদে প্রবেশের বা ত্যাগের সময় মাথা নিচু করে বা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত প্রথাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৬ সালে কার্যপ্রণালি বিধি সংশোধনের মাধ্যমেই এই নিয়মটি বাতিল করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) অনুযায়ী স্পিকারের চেয়ারে মাথা নোয়ানোর কোনো বাধ্যবাধকতা নেই। তিনি আরও বলেন, এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি ও ঐতিহ্য মেনে সম্মান প্রদর্শন করতে পারবেন। এর আগে ত্রয়োদশ বা অষ্টম সংসদে পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে এই নিয়মটি কার্যপ্রণালি বিধি থেকে অপসারণ করা হয়েছিল।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।