বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ০)

পদ্মা নদীর ভাঙনে দিশেহারা মানুষেরা সরিয়ে নিচ্ছেন বাড়ি ঘর

X

পদ্মা নদীর ভাঙনে দিশেহারা মানুষেরা সরিয়ে নিচ্ছেন বাড়ি ঘর

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ও মুন্সিরচর এলাকায় পদ্মা নদীর অব্যাহত ভাঙনে চরম দুর্ভোগে পড়েছেন নদীতীরবর্তী এলাকার মানুষ। গত কয়েক দিনের তীব্র স্রোতে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। 

এতে ফকির ইটভাটা, বিস্তীর্ণ ফসলি জমি, অন্তত ২০টি বসতবাড়ি, কয়েকটি দোকানঘর এবং উঠতি ফসল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক কিলোমিটার পাকা রাস্তাও নদীর পেটে চলে গেছে। 

স্থানীয়রা জানান, প্রতিদিনই পদ্মা তাদের বসতভিটা ও আবাদি জমি গ্রাস করছে। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অব্যাহত  ভাঙনে ইতোমধো অনেক বাড়িঘর, কৃষিজমি ও ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। আরও বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ শাওন বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত নদীশাসনের কাজ বাস্তবায়ন করা না হলে প্রতিবছরই ভাঙন আরও তীব্র আকার ধারণ করবে। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

এলাকাবাসীর দাবি, দীর্ঘমেয়াদি নদীশাসনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা হোক।

নদী পাড়ের বাসিন্দা জয়নাল বেপারী জানান,অনেকের পাকা বাড়ি নিয়ে গেছে। ফসলী জমির তো হিসেবেই নেই। নদীর পাড় বাধ দিতে হবে তা না হলে আর রক্ষা নেই। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});