রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনাল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হতে যাচ্ছে। নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টিকিটের গড় মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলারে, যা সুপার বোল ও এনবিএ ফাইনালের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিক–এর তথ্য অনুযায়ী, ম্যাচটির টিকিটের গড় মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকার সমান। অন্যদিকে ফোর্বস জানিয়েছে, ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ৬ হাজার ৯৪৩ ডলার। আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর আগে এই মূল্য ছিল ৭ হাজার ২০০ ডলার।

সবচেয়ে দামি টিকিটের মধ্যে ছিল স্টেডিয়ামের ১১৫এ সেকশনের দুটি আসন, যার মোট মূল্য ধরা হয়েছে ৫৬ হাজার ৯৫৮ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি।

এর আগে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের তালিকায় শীর্ষে ছিল ২০২৪ সালের সুপার বোল, যেখানে সান ফ্রান্সিসকো ও কানসাস সিটি চিফসের ম্যাচের গড় টিকিট মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার। এরপর রয়েছে ২০২১ সালের সুপার বোল এলভি (৭ হাজার ৩১৩ ডলার), ২০২০ সালের সুপার বোল (৬ হাজার ৫৪৬ ডলার) এবং ২০২৬ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ (৬ হাজার ৩০৮ ডলার)।

সব মিলিয়ে টিকিটের চাহিদা ও মূল্য বিবেচনায় ২০২৬ বিশ্বকাপ ফাইনাল যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে নতুন এক আর্থিক রেকর্ড গড়তে যাচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});