সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে।

শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষনা করেন। শনিবার (১৩ জুন) রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্ধারিত মাসিক সাধারণ সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষনা করে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতিত্ব করেন পূর্বের কমিটির সভাপতি তাজুল ইসলাম সানি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা। মাসিক সাধারণ সভার শুরুতে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রতিবেদন উপস্থাপন করেন। আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাদেক মিয়া। প্রতিবেদনগুলোর ওপর আলোচনায় অংশ নেন উপদেষ্টা ও সদস্যবৃন্দ। আলোচনায় উঠে আসা সকলের প্রস্তাবগুলো বিবেচনা ও বাস্তবায়নের আশ্বাস দেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ।

সভার দ্বিতীয় অধিবেশনে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান শামীমের সভাপতিত্বে ও রাকিবুল হাসান আকন্দের সঞ্চালনায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে প্রার্থী আহবান করা হয়। পরে তিনজন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষনা করেন। তাদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় সংগঠনের উপদেষ্টা শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আবু বকর সিদ্দিক আকন্দ নির্বাচিত তিনজনের নাম ঘোষনা করেন। তারা হলেন সভাপতি সেলিম শেখ (দৈনিক আমাদের কন্ঠ), সাধারণ সম্পাদক এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ) এবং সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম (দৈনিক আমার দেশ)।

শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন উম্মুক্ত আলোচনায় সকলের মতামতের ভিত্তিতে বাকি ৬টি পদে নির্বাচিতদের নাম ঘোষনা করেন। তারা হলেন সহ-সভাপতি নাঈম মেহেদী (ডেইলি বাংলাদেশ), যুগ্ন সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (দৈনিক শিরোমনি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (দৈনিক আওয়ার বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক জবাবদিহী) এবং মাসুদ রানা (দৈনিক খবর সংযোগ)।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।