শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সমমনা শিক্ষক সমাজের উদ্যোগে কাশিয়ানীতে শিক্ষক সম্মাননা প্রদান

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সমমনা শিক্ষক সমাজের উদ্যোগে কাশিয়ানীতে শিক্ষক সম্মাননা প্রদান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৬:৩৪ পিএম  (ভিজিট : ১)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

শিক্ষকতা পেশায় দীর্ঘদিন অবদানের স্বীকৃতি হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। 

সমমনা শিক্ষক সমাজ নামের বেসরকারি ও অরাজনৈতিক সংগঠনের আয়োজনে শনিবার (৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে কাশিয়ানী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহীন মিয়া, ওসি তদন্ত মোঃ তাজ উদ্দিন,কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, ডাক্তার মানব রঞ্জন ঘোষ ড ,, সৈয়দ আলী আহসান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুর ইসলাম পাভেল,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোকান শরীর টিটো।

সমমনা শিক্ষক সমাজ, কাশিয়ানীর সভাপতি মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব কাজী ওমর হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতি গঠনের কারিগর শিক্ষকরা। তাদের ত্যাগ ও পরিশ্রমের কারণেই আজকের এই সমাজ। অবসর জীবনে শিক্ষকরা যেন সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন সে জন্য সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});