এমিলিয়ানো মার্তিনেজ চেলসির হয়ে এমন শুরু হয়তো কল্পনা করেননি । বিশ্বজয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষকের ওপর ভরসা রেখেছিলেন ব্লুজ ভক্তরা। তবে মাঠের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। চেলসির হয়ে নিজের প্রথম চার ম্যাচেই তার জালে ঢুকেছে ১০টি গোল।
টানা এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দলটির সমর্থকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন মার্তিনেজ। চেলসির হয়ে অভিষেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোব অ্যালবিওনের বিপক্ষে ৩ গোল হজম করেন এমি। এরপর আর্সেনালের কাছে ২ গোল, হাল সিটির সাথে ২ গোল এবং সবশেষ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩ গোল হজম করেন তিনি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ে গোলবারের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মার্তিনেজ। তবে চেলসির জার্সিতে মৌসুমের শুরুতে একের পর এক গোল খেয়ে ব্যাকফুটে এই তারকা।
অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি লেখেন, আমরা কোথায় ভুল করছি তা চিহ্নিত করছি। অনুশীলন মাঠে আমরা কঠোর পরিশ্রম করছি এবং খুব শিগগিরই চেলসিকে জয়ের ধারায় ফিরিয়ে আনব, এ প্রতিশ্রুতি দিচ্ছি।