মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সমাজসেবা ও উন্নয়নের প্রত্যয়ে এগিয়ে চলেছেন কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মেহেদী রানা শহীদ

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা ইনফো ২৪ বিশেষ প্রতিবেদন

ঢাকা জেলার সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মেহেদী রানা শহীদ। দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাশন এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি। শিক্ষা বিস্তার, তরুণ সমাজকে সচেতন করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান স্থানীয়দের মাঝে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় আলহাজ্ব মেহেদী রানা শহীদ বলেন,“মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। একটি সুন্দর, আধুনিক, নিরাপদ ও মানবিক ওয়ার্ড গঠনে আমি সবসময় কাজ করে যেতে চাই।”

তিনি আরও জানান, নাগরিক সুবিধা বৃদ্ধি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থান ও খেলাধুলার পরিবেশ তৈরিতে তিনি কাজ করতে চান।

রাজাশনবাসীর সাথে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে ইতোমধ্যেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয় অনেকেই মনে করছেন, একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে আলহাজ্ব মেহেদী রানা শহীদ ৮ নং ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ঢাকা ইনফো ২৪-এর পক্ষ থেকে আলহাজ্ব মেহেদী রানা শহীদের সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।