মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী স্থানীয় সরকার নির্বাচনে গুরুদাসপুর উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলাম।

এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান ও সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম।

বক্তব্য শেষে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুল আলীমের নাম ঘোষণা করেন প্রধান অতিথি| উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক শরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা খন্দকারের নাম ঘোষণা করা হয়| গুরুদাসপুর পৌর মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়| এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ধারাবারিষা ইউনিয়ন ব্যতিত নাজিরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সবুজ, বিয়াঘাট ইউনিয়নের মাও. আবু বক্কর সিদ্দিক, খুবজীপুরের আব্দুল বাছেদ বুলবুল, মশিন্দার ডা. নাছির উদ্দিন ও চাপিলা ইউনিয়নের অধ্যাপক শহীদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।