বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্ক ভাঙা জীবনেরই একটি অংশ : রাবিনা ট্যান্ডন

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সম্পর্ক ভাঙা জীবনেরই একটি অংশ : রাবিনা ট্যান্ডন

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ০)

রাবিনা ট্যান্ডন

X

রাবিনা ট্যান্ডন

একসময় বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ছিলেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকে একসঙ্গে একাধিক সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ছিল ব্যাপক আলোচনা। 

এমনকি বাগদান পর্যন্ত গড়িয়েছিল সেই সম্পর্ক। তবে শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বহু বছর আগের সেই সম্পর্ক ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন রবিনা ট্যান্ডন। অভিনেত্রীর আক্ষেপ, সম্পর্ক ভেঙে যাওয়ার প্রায় তিন দশক পরও মানুষ এখনো বিষয়টি নিয়ে আগ্রহ দেখায়।

রবিনা বলেন, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছে। অথচ আজও ইন্টারনেটে তার নাম খুঁজলে অক্ষয় কুমারের নাম সামনে চলে আসে। বিষয়টি তাকে বিস্মিত করে। অভিনেত্রীর ভাষ্য, বর্তমান সময়ে সম্পর্ক ভাঙা, বিচ্ছেদ কিংবা নতুন করে জীবন শুরু করা খুবই স্বাভাবিক ঘটনা। তাই এত বছর আগের একটি ভাঙা বাগদান নিয়ে এখনো আলোচনা হওয়া তার কাছে অস্বাভাবিক মনে হয়।

 তিনি বলেন, ‘এখন তো মানুষ বিচ্ছেদের পর নতুন জীবন শুরু করছে। সম্পর্ক ভাঙা জীবনেরই একটি অংশ। তাহলে এত বছর আগের একটি বিষয় নিয়ে এত আলোচনা কেন, সেটাই বুঝতে পারি না।’

রবিনা আরও জানান, তিনি এবং অক্ষয় দু’জনেই অনেক আগেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। অতীতের কোনো তিক্ততা এখন আর তাদের মধ্যে নেই। বিভিন্ন অনুষ্ঠান বা পেশাগত কারণে দেখা হলে স্বাভাবিকভাবেই কথা বলেন তারা। তার ভাষায়, ‘আমরা দু’জনেই পেশাদার মানুষ। একে অপরকে সম্মান করি। অতীত পেছনে ফেলে সবাই নিজেদের জীবনে এগিয়ে গেছি।’ 

উল্লেখ্য, দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডনকে। পরিচালক আহমেদ খানের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার মাধ্যমে দুই দশকেরও বেশি সময় পর একই ছবিতে কাজ করছেন তারা। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});