বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সরকারপ্রধান হিসেবে প্রথম আন্তর্জাতিক ফোরামে তারেক রহমান

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারপ্রধান হিসেবে প্রথম আন্তর্জাতিক ফোরামে তারেক রহমান

সরকারপ্রধান হিসেবে প্রথম আন্তর্জাতিক ফোরামে তারেক রহমান

X

সরকারপ্রধান হিসেবে প্রথম আন্তর্জাতিক ফোরামে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের তালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এর প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই বার্ষিক আয়োজন ‘সামার দাভোস’ নামে পরিচিত। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিদেশে কোনো আন্তর্জাতিক ফোরামে এটাই তারেক রহমানের প্রথম অংশগ্রহণ।

তালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (২৪ জুন) সকালে  ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই সেশন শুরু হয়। 

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস সিঙ্গি সেখানে উদ্বোধনী বক্তব্য দেন।

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই পর্বে যোগ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস অফিস জানিয়েছে, এই বৈঠকের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারেক রহমান।

মালয়েশিয়া থেকে সোমবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস সিঙ্গি। বিনিয়োগ ও কর্মসংস্থানের মত বিষয়গুলো তাদের আলোচনায় গুরুত্ব পায়।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু তহবিলের প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় করতে শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ।’

তালিয়ানের ‘সামার দাভোসে’ অংশ নেওয়া সরকারপ্রধানদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’ এর প্ল্যানারি সেশনে যোগ দেওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টায় তালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে প্রধানমন্ত্রী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});