বুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: প্রধানমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ১০, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে বিদ্যমান শূন্য পদে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি সংসদ সদস্য আবুল কালাম-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়েছে। জনসেবার মান উন্নয়ন এবং দ্রুত সেবা নিশ্চিত করতে এসব পদে নিয়োগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং যত দ্রুত সম্ভব নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

সংসদে তিনি আরও জানান, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব।

সম-উন্নয়ন প্রসঙ্গে মাদারীপুর-২ আসনের বিএনপি সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন-এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে দলীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করে না।

তিনি জানান, ঈদের আগে কিছু বিরোধীদলীয় সংসদ সদস্য সরকারি সহায়তা না পাওয়ার বিষয়টি উত্থাপন করলে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সরকারদলীয় ও বিরোধীদলীয়- সব এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।