সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় গ্রাম পুলিশ শ্রী সাধন কুমার (জয়)-কে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এর স্বাক্ষরিত এ সনদ প্রদান করা হয়।
সম্মাননা সনদে উল্লেখ করা হয়, সলঙ্গা থানা এলাকায় “বাঁশকল” স্থাপনপূর্বক গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
শ্রী সাধন কুমার (জয়) সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের মৃত গণেশচন্দ্র ছেলে।
স্থানীয়দের মতে, গ্রাম পর্যায়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সলঙ্গা থানার ওসি আসলাম হোসেন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে প্রতিটি গ্রামে বাঁশকল স্থাপন করে গ্রাম পুলিশ ও স্থানীয়রা দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে বিশেষ অবদানের জন্য একজন গ্রাম পুলিশ সদস্য ও চরবেড়া এলাকার একজন সাধারণ নাগরিককে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু স্যার সম্মাননা প্রদান করেন।