শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাইন্সল্যাব ব্যবহার করে ছাত্র ছাত্রীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে: মুশফিকুর রহমান এমপি

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সাইন্সল্যাব ব্যবহার করে ছাত্র ছাত্রীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে: মুশফিকুর রহমান এমপি

সাইন্সল্যাব ব্যবহার করে ছাত্র ছাত্রীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে: মুশফিকুর রহমান এমপি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নিজস্ব অর্থায়নে মোগড়া উচ্চ বিদ্যালয়ে সাইন্সল্যাব উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২০ জুন) সকালে মোগড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে সাইন্স ল্যাবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়ে সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান। 

 সাইন্স ল্যাব উদ্বোধন উপলক্ষে মোগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রহমান ফাউন্ডেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার মালামাল সাইন্স ল্যাবে দেওয়া হয়।

মুশফিকুর রহমান এমপি বলেন, ছাত্র ছাত্রীরা সাইন্স ল্যাব ব্যবহার করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে ডাক্তার ইন্জিনিয়ারসহ মূল্যবান মানব সম্পদ সৃষ্টি হবে। 

মোগড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: নিহার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা- আখাউড়া সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়ে সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারপারর্সন ও মুশফিকুর রহমান এমপি’র বড় মেয়ে মেহভীন রহমান (মুনিয়া), মেয়ের জামাই বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজ সেবক মো: আশফাক জামিল রহমান তাপস। 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সদস্য খন্দকার মো বিল্লাল হোসেন, জেলা বিএনপি সাবেক সহসভাপতি নাছির উদ্দীন হাজারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপি নেতা আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, যুবদল নেতা আসসাদিক ভূইয়া গালিব প্রমুখ।  

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন