রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত


সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পূর্ব কাঠগড় বিওসি মোড়সংলগ্ন লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেঁওচিয়া ইউনিয়নের মৈনগাপাড়া এলাকার আবদুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং অটোরিকশাচালক ধর্মপুর ইউনিয়নের আবদুস শুক্কুর (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রেন পূর্ব কাঠগড় বিওসি মোড়সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রেলপথ অবরোধ করলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});