Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সাভারে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহরিয়ার রিজবির ওপর বিএনপি নেতাদের হামলা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৩ ৬:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল Dhakainfo24.com এর বিশেষ প্রতিনিধি শাহরিয়ার রিজবি । গত ১৬ জুলাই ২০২৩ রাতে অফিস থেকে সাভারের নিজ বাসভবনে ফেরার পথে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও তার অনুসারীদের বর্বরোচিত হামলায় তিনি গুরুতর আহত হন। আহত শাহরিয়ার রিজভী সাভারের স্থায়ী বাসিন্দা মো: আব্দুর রাজ্জাক-এর জ্যেষ্ঠ পুত্র।

জানা গেছে, সম্প্রতি Dhakainfo24.com-এ জামায়াত, বিএনপি ও হেফাজতে ইসলামের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে শাহরিয়ার রিজভীর তিনটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো ছিল—
যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াতের নজিরবিহীন কর্মকাণ্ড”,
নিজেদের স্বার্থ হাচিলে উগ্রবাদী হেফাজতে ইসলামকে ঢাল বানিয়েছে বিএনপি” এবং
বিএনপির নেতারা জঙ্গিগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক: তথ্যমন্ত্রী”। এই সংবাদগুলো প্রকাশের পর থেকেই স্থানীয় বিএনপি ও জামায়াতপন্থী প্রভাবশালী মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এরই জের ধরে গত ১৬ জুলাই রাতে শাহরিয়ার রিজভী অফিস থেকে বাসায় ফেরার পথে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। প্রকাশিত সংবাদগুলো নিয়ে কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে তারা শাহরিয়ারের ওপর চড়াও হয় এবং তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। পরে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাপ্ত এক্স-রে এবং চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হামলায় তার হাতের কনুইয়ের হাড় মারাত্মকভাবে ভেঙে যাওয়ায় সেখানে জটিল অস্ত্রোপচার করতে হয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এ ঘটনায় শাহরিয়ার রিজভীর পরিবারের পক্ষ থেকে সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। একজন পেশাদার সংবাদকর্মীর ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।