বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি ফাহমিদা হকের


অক্টোবর ১৫, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র মোকাবিলা করে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

তিনি বলেন, কোনো অপশক্তি যেন উৎসবের আনন্দ নষ্ট করতে না পারে, সে জন্য মন্দির কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল চারটায় কয়রা উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোর অনুকূলে আর্থিক সহায়তা প্রদান এবং খুলনা জেলা পরিষদের সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফাহমিদা হক বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতা এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ, ভাষা ও সংস্কৃতিনির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়তে হবে। কোনো ব্যক্তি যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারেন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, অবহেলিত কয়রা-পাইকগাছার উন্নয়নে প্রধানমন্ত্রী তাকে ৫০ কোটি টাকা দিয়েছেন। পর্যায়ক্রমে আরও বরাদ্দ এনে এ অঞ্চলকে আধুনিকায়ন করা হবে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা-সংস্কৃতির উন্নয়নেও কাজ চলছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহযোগিতা করবেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});